বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিজাব পরায় হেনস্তার শিকার ক্রিকেটার উসমান খাজার মা

  |   শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   405 বার পঠিত

হিজাব পরায় হেনস্তার শিকার ক্রিকেটার উসমান খাজার মা

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের একমাত্র মুসলিম তারকা উসমান খাজা। হিজাব পরে মাঠে ছেলের খেলা দেখতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন উমান খাজার মা। ভারতের বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির সবগুলো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। জমজমাট এই সিরিজ মাঠে বসে দেখতে গিয়ে হেনস্থার শিকার হন অস্ট্রেলিয়ান তারকা ওপেনারের মা।

আজ শুক্রবার প্রকাশিত ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ নামের একটি প্রতিবেদনে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন ৩৮ বছর বয়সী খাজা। তিনি জানান, তার মা ফোজিয়া তারিক এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়েছিলেন। তখন শুধুমাত্র হিজাব পরার কারণে দুইজন যুবক তাকে লক্ষ্য করে গালিগালাজ করে।

সেই প্রতিবেদনে খাজা লেখেন, ‘আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। গত বছরের বক্সিং ডে টেস্টে আমার মা নিজেই সেটা অনুভব করেছেন। তিনি সবসময় পরিবারের সঙ্গে আমাকে খেলতে দেখতে আসেন। যা সবসময় আমাদের জন্য আনন্দের মুহূর্ত। কিন্তু এবার কেবলমাত্র হিজাব পরার কারণে দুজন যুবক তার পিছনে দাঁড়িয়ে অশ্লীল গালি দিতে শুরু করে।’

তিনি আরও জানান, এই ঘটনায় তার মা ভীষণ ভয় পান এবং হতবাক হয়ে যান। নিরাপত্তাকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে এবং অভিযুক্তদের আটক করে পুলিশ ডাকেন। তবে তার মা কোনো ব্যবস্থা নিতে বা বিষয়টি প্রকাশ করতে চাননি।

এ ব্যাপারে উসমান খাজা বলেন, ‘আমার মায়ের আত্মা এত মহান যে তিনি বলেন, আমি এক ঘটনার জন্য এই ছেলেদের জীবনের ক্ষতি করতে চাই না।’

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!