বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

  |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   222 বার পঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শোকবার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শেখ হাসিনা তার আত্মার মাগফেরাত কামনা করে পরিবার ও শোকাহতদের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, আমি তার ছেলে তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তাদের এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।

Facebook Comments Box

Posted ৭:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!