বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

  |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) এই শোক জানানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Facebook Comments Box

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!