সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

  |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   232 বার পঠিত

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিয়ে করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থেকে বিয়ে করে দেশটির ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তিনি। শনিবার (২৯ নভেম্বর) বিকালে রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ সঙ্গী জোডি হেইডনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই প্রধানমন্ত্রী।

আলবানিজের ছেলে নাথান এবং হেইডনের বাবা-মাসহ ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধুর উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেইডন বলেন, ‘পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করতে এবং ভালোবাসা ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’

বিয়েতে নিজেদের লেখা শপথপত্র পাঠ করেন আলবানিজ-হেইডন দম্পতি। হেইডনকে বিয়ের কক্ষে নিয়ে আসেন তার বাবা-মা। এ সময় বাজতে থাকে মার্কিন গায়ক বেন ফোল্ডসের গান ‘দ্য লাকিয়েস্ট’।

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!