



| শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 164 বার পঠিত

ফাইল ছবি
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংবিধান প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে তার স্ত্রী হামিদা হোসেন বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম জানিয়েছে, শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন ড. কামাল হোসেন। তার আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
সবশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে হুইলচেয়ারে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন ড. কামাল হোসেন।
শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন ড. কামাল হোসেন। তার আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

Posted ৪:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
manchitronews.com | Staff Reporter


