সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুকে মায়ের মতো দেখি, কখনও গোমাংস খাইনি-সালমান খান

  |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   425 বার পঠিত

গরুকে মায়ের মতো দেখি, কখনও গোমাংস খাইনি-সালমান খান

ফাইল ছবি

কদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনায় সালমান। শুরুটা গণেশপূজা থেকে। ভিন্ন ধর্মের হয়েও পূজাঅর্চনায় অনুরাগ দেখে বিরক্ত মুসলিম ভক্তরা। এবার তা আরও উসকে দিল তার গোমাংস বিমুখতা। গরু মায়ের মতো বলে গরুর মাংস খান না বলে জানিয়েছেন সালমান।

২০১৮ সালে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসেছিলেন সালমান। সেই অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, দুই ধরনের খাবার ছাড়া তিনি সব খান। বলেছিলেন, “আমি সব খাই। কিন্তু আমি কখনও গোমাংস ও শূকরের মাংস খাই না।”

গরুর মাংস না খাওয়ার কারণ জানতে চাইলে ভাইজান বলেছিলেন, “গরু আমাদেরও মা। আমি গরুকে মায়ের মতো দেখি, কারণ আমার নিজের মা-ও হিন্দু। আমার বাবা মুসলিম। আর আমার দ্বিতীয় মা, হেলেন খ্রিস্টান। আমি গোটা ভারতবর্ষ নিয়ে থাকি।”

সালমানের বাবা সেলিম খানেরও একই মত। সম্প্রতি গণেশপূজার সময় ভারতীয় সংবাদমাধ্যমকে গোমাংস নিয়ে তিনি বলেন, “ইন্দোর থেকে আজ পর্যন্ত, আমরা কখনও গোমাংস খাইনি। অনেকে খান, কারণ গোমাংস খুবই সস্তা। অনেকে আবার পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য কেনেন।”

সালমানকে সবশেষ দেখা যায় ‘সিকান্দার’ ছবিতে। তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। আরও অভিনয়ে করেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। ছবিটি পরিচালনা করেন  এ আর মুরুগাদোস।

Facebook Comments Box

Posted ২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!