বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

  |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   665 বার পঠিত

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে এ বাংলাদেশি বিমানবন্দরের ট্রানজিট টার্মিনালের একটি গ্লাস ভাঙচুরের চেষ্টা চালান। ওই সময় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। আটক বাংলাদেশির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। তার একটি কানেকটিং ফ্লাইটে করে ঢাকায় আসার কথা ছিল।

কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়।

সিআইএসএফের সদস্যরা পরবর্তীতে তাকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করে। এরপর বিধানগর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। নিশ্চিত হওয়া গেছে, আশরাফুল সিঙ্গাপুরে থাকতেন এবং সেখানে কাজ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে।

এদিকে গত প্রায় এক বছর ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষ বেড়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে কলকাতার বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে, যারা আসলে ভারতীয়। এ নিয়ে দেশটির পশ্চিমবঙ্গে এখন উত্তেজনা চলছে।

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!