বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা হলেন অপূর্ব, মেয়ের নাম যা রাখলেন

  |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

কন্যা সন্তানের বাবা হলেন অপূর্ব, মেয়ের নাম যা রাখলেন

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দেন। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব। কন্যা ও মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন। মেয়ের নাম রেখেছেন আনায়া।

অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’ ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর সন্তান আসে তাদের সংসারে।

২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক ছেলেসন্তান রয়েছে। এর আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়ে বেশি দিন টেকেনি।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!