



| বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 187 বার পঠিত

সংগৃহীত ছবি
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। এই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ নিলেন তিনি। মঙ্গলবার (২ নভেম্বর) গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করেন তামিম।
সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আউট ফিল্ডে পাঁচটি ক্যাচ নিলেন তানজিদ। অন্য দুই জন হলেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তানজিদ তামিমের বিশ্ব রেকর্ডের দিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও শরিফুল ইসলাম দুটি, শেখ মাহেদী ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
manchitronews.com | Staff Reporter


