মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটাপন্ন

  |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   412 বার পঠিত

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটাপন্ন

বর্ষীয়ান সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি এখন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দেশের এই খ্যাতিমান লালন সংগীতশিল্পীর পাশে রয়েছে তার পরিবার। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফরিদা পারভীনের মেয়ে জিহান ফারিহা জানান, তার মায়ের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। জেনারেশন ফোর মেডিসিন প্রয়োগ করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের কিডনি ও মস্তিষ্কের কার্যক্রম বন্ধ এবং হার্টে অনিয়মিত স্পন্দন রয়েছে। পুরো শরীরে রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং মাল্টি অর্গান ফেইলিউর ধরা পড়েছে। উচ্চ রক্তচাপের অভাবে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য আর্থিক বা অন্য কোনো সাহায্যের প্রয়োজন নেই। তারা কেবল শিল্পীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছেন। ফরিদা পারভীন লালন সংগীতের মাধ্যমে ব্যাপক খ্যাতি পেয়েছেন। ১৯৭৮ সালে একুশে পদক এবং জাপানের কুফুওয়া এশিয়ান কালচারাল পদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী।

Facebook Comments Box

Posted ২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!