শুক্রবার ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তবে কী দুবাই থেকে ফেরত যাবেন সাকিব!

  |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   587 বার পঠিত

তবে কী দুবাই থেকে ফেরত যাবেন সাকিব!

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানানোর কথা সাকিব আল হাসানের। তারকা এই ক্রিকেটারের চাওয়ামত তাকে ঢাকা টেস্টের দলে রেখেছে নির্বাচকেরা। সরকারের সবুজ সংকেত পেয়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন।

আজ বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, নিরাপত্তার বিষয়টি সামনে এনে সাকিবকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই।

এমন ঘটনায় সমকালের কাছে হতাশা প্রকাশ করেছেন সাকিব। এই মুহুর্তে তারকা এই অলরাউন্ডার বুঝতে পারছেন না, তিনি এখন কি করবেন। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন নাকি বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করবেন।

সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই মিরপুরে বিভিন্ন স্লোগান উঠেছে। স্টেডিয়ামের দেয়ালেও তার বিরুদ্ধে স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে বুধবার সাকিবের কুশপত্তলিকা দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার বিরুদ্ধে একটি পক্ষের আজ বিসিবিতে স্মারকলিপি দেওয়ার কথা।

এরপর সাকিবকে নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। যদিও বিসিবি সংশ্লিষ্টরা এখনও আশাবাদী, সাকিব মিরপুর টেস্টে খেলতে পারবেন। এই ম্যাচ খেলেই তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। আজ দেশে ফিরে আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। সেটা শেষ পর্যন্ত ঠিক থাকে কিনা- তা অনিশ্চিত। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই সাকিবকে দুবাইয়ে অবস্থান করার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আইসিসি সভায় যোগ দিতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এখন দুবাই আছেন।
Facebook Comments Box

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!