রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাথার অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   301 বার পঠিত

দুই মাথার অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব

সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুরে দুই মাথার অদ্ভুত ছাগলের বাচ্চা প্রসব করার ঘটনা ঘটেছে। উপজেলার বুল্লা ইউনিয়নের পয়লাবাড়ি গ্রামের শফিউর রহমান চৌধুরীর ছাগল অদ্ভুত একটি বাচ্চা প্রসব করেছে শনিবার দুপুরে।

ছাগল ছানাটির দুইটি মাথা, তিনটি শিং ও চারটি চোখ। ছাগলটির ওই বাচ্চা প্রসবের খবর জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই ছাগলছানাটি দেখার জন্য শফিউরের বাড়িতে বহু লোক ভিড় জমায় বলে পয়লাবাড়ি গ্রামের আক্তার হোসেন নামের এক যুবক জানিয়েছেন।

মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিঠুন সরকার এ বিষয়ে জানান, লোকমুখে এক ঘটনাটি শুনেছি। এটা জন্মগত ত্রুটি। এটি বাঁচিয়ে রাখতে চিকিৎসার প্রয়োজন হলে আমরা প্রস্তুত আছি।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!