বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চোখের জলে দিদারুল ইসলামকে চিরবিদায় জানালো নিউইয়র্ক

  |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   785 বার পঠিত

চোখের জলে দিদারুল ইসলামকে চিরবিদায় জানালো নিউইয়র্ক

সংগৃহীত ছবি

ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে দিদারুল ইসলামকে চিরবিদায় জানালো নিউইয়র্ক। বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্কচেস্টারে তার জানাজায় অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়। গেল সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী আমেরিকান পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ ৪ জন নিহত হন।

দিদারুলের জন্য শোকে কাতর ছিলেন প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে আপামর নিউইয়র্ক এর সাধারণ মানুষ। এদিকে, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে নিহত দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পেনশন ও অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবে।

দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতা-সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম।

 

 

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!