বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

টাইম ম্যাগাজিনে স্থান পেয়েছে বাংলাদেশির তোলা নামাজের ছবি

  |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

টাইম ম্যাগাজিনে স্থান পেয়েছে বাংলাদেশির তোলা নামাজের ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘টাইমস টপ হানড্রেড ফটোস অফ ২০২৫’। এ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি মানবিক মুহূর্তের ছবি, যেখানে নিউইয়র্কের পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মানুষের আবেগময় মুহূর্ত ধরা পড়েছে। গত জুলাইয়ের ৩১ তারিখে ব্রঙ্কসে তোলা এই ছবিটি এখন আন্তর্জাতিকভাবে আলোচিত।

টাইমের নির্বাচিত ছবিতে দেখা যায়, পার্কচেস্টার জামে মসজিদের বাইরে শোকাবহ পরিবেশে মুসল্লিদের প্রার্থনা আর বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি; যা দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও কমিউনিটির বন্ধনকে গভীরভাবে তুলে ধরে। এর সঙ্গে এই স্বীকৃতিকে কেন্দ্র করে দেশে গর্বের স্রোত তৈরি হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে “বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, “এই স্বীকৃতি শুধু হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে আমাদের দেশ ও প্রবাসী সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা, গভীরতা ও বৈশ্বিক আবেদন নিয়ে বিশ্বমঞ্চে উঠে আসছে।”

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্‌যাপন করি। আমির হামজাকে আন্তরিক অভিনন্দন, এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।”

Facebook Comments Box

Posted ৫:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!