সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

  |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মহাসচিব। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

দ্বায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনো সংবাদ না করার আহ্বানও জানান শায়রুল কবির।

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!