রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে ঘুম না এলে যে আমল করবেন

  |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   449 বার পঠিত

রাতে ঘুম না এলে যে আমল করবেন

সংগৃহীত ছবি

দিনভর দৌড়ঝাঁপ শেষে রাত যখন নীরবতায় ডুবে যায়, তখন চাই শান্তির ঘুম। কিন্তু কখনো কখনো অজানা অস্থিরতা, চিন্তা আর ব্যস্ততার ভার আমাদের চোখের পাতায় ঘুম নামতে দেয় না। নিস্তব্ধ রাতও তখন ভারী মনে হয়। অথচ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন কিছু আমল দিয়েছেন, যা হৃদয়কে শান্ত করে, মনকে প্রশান্ত করে এবং নিদ্রাকে সহজ করে দেয়। ঘুমহীন রাতগুলোতে তার দরবারে ফিরে যাওয়াই হয় সবচেয়ে স্বস্তিদায়ক আশ্রয়।

ঘুমের জন্য প্রশান্ত হৃদয় ও মন খুবই প্রয়োজন। আর মানুষের হৃদয়কে প্রশান্তিতে পরিপূর্ণ করে দেওয়ার জন্য জিকিরের বিকল্প নেই। আর এ জিকিরের কথা বলেছেন বিশ্বনবী (সা.)। যদি কেউ বিছানায় ঘুমাতে গিয়ে জিকির করে তবে তার ঘুম এসে যাবে। হাদিসের বর্ণনায় এসেছে—

হজরত আবদুল্লাহ (রা.) বলেছেন-

النَّوْمُ عِنْدَ الذِّكْرِ مِنَ الشَّيْطَانِ، إِنْ شِئْتُمْ فَجَرِّبُوا، إِذَا أَخَذَ أَحَدُكُمْ مَضْجَعَهُ وَأَرَادَ أَنْ يَنَامَ فَلْيَذْكُرِ اللَّهَ عَزَّ وَجَلَّ

‘আল্লাহর জিকির করলে শয়তানের পক্ষ থেকে ঘুম এসে যাবে। তোমরা চাইলে অনুশীলন করে দেখতে পারো। তোমাদের কেউ যখন শয্যাগত হয়ে ঘুমাতে ইচ্ছা করে তখন সে যেন মহামহিম আল্লাহর জিকির করে।’ (আদাবুল মুফরাদ ১২২০)

হাদিসে উল্লেখিত জিকির বলতে যে কোনো জিকির করা যেতে পারে। জিকিরের আমলগুলো হলো—

১. سُبْحَانَ الله— সুবহানাল্লাহ

২. اَلْحَمْدُ لله— আলহামদুলিল্লাহ

৩. لَا اِلَهَ اِلَّا الله— লা ইলাহা ইল্লাল্লাহ

৪. اَللهُ اَكْبَر— আল্লাহু আকবার

৫. سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ— সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

৬. سُبْحَانَ اللهِ الْعَظِيْم— সুবাহানাল্লাহিল আজিম

৭. কুরআন তেলাওয়াত

৮. নফল নামাজ ইত্যাদি।

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!