সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবারও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

  |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   870 বার পঠিত

শনিবারও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতীকি ছবি

শনিবারও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, বাতিল ছুটি নতুন নির্দেশনার আলোকে দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে সপ্তাহে ছয় দিন চালু থাকবে শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, পাঠদান কার্যক্রমের গতি বাড়ানো এবং শিক্ষার্থীদের শিক্ষাক্ষয় রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদান, মূল্যায়ন ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তারা যেন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করেন।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। তবে অনেকেই মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

Facebook Comments Box

Posted ৫:০০ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!