বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন মামদানি!

  |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   488 বার পঠিত

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন মামদানি!

নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করতে নিউইয়র্ক পুলিশকে (এনওয়াইপিডি) নির্দেশ দেবেন। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুকে “যুদ্ধাপরাধী” এবং গাজায় “গণহত্যা”র জন্য দায়ী বলে অভিযুক্ত করেন।

মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এটি প্রায় অসম্ভব এবং ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে। তারপরও মামদানির এই মন্তব্য নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। যদিও গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনিদের পক্ষে জনসমর্থন বাড়ছে, তবুও এই প্রতিশ্রুতি রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।

মামদানি তার এই অবস্থানকে সান ফ্রান্সিসকোর সাবেক মেয়র কেভিন নিউসমের ২০০৪ সালের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেছেন, যিনি ফেডারেল আইনের বিরুদ্ধে গিয়ে সমকামী দম্পতিদের বিয়ের লাইসেন্স দিয়েছিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা না করে শহর ও রাজ্যগুলোকে নিজেদের মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং এর এখতিয়ারকে স্বীকৃতি দেয় না। আইসিসি থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য সদস্য দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থার উপর নির্ভর করতে হয়। এই পরিস্থিতিতে, মামদানির এই পদক্ষেপ ফেডারেল সরকারের সঙ্গে সরাসরি সংঘাতের জন্ম দিতে পারে।

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!