সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আরেক মামলায় দোষী সাব্যস্ত নাজিব রাজাক

  |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   189 বার পঠিত

আরেক মামলায় দোষী সাব্যস্ত নাজিব রাজাক

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি (বর্তমানে বিলুপ্ত) থেকে অর্থ লোপাটের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক (৭২)। শুক্রবার কুয়ালালামপুরে হাইকোর্ট মামলার রায় ঘোষণা করেছেন।

নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের চারটি এবং অর্থপাচারের ২১টি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, ওয়ানএমডিবি তহবিল থেকে অবৈধভাবে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত (৫৩৯ মিলিয়ন ডলার) স্থানান্তরের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

রাষ্ট্রপক্ষের দাবি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ওয়ানএমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় রাজাক ক্ষমতার অপব্যবহার করেন। এক দশকেরও বেশি সময় আগে তিনি রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ নিজের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন।

গত সাত বছর ধরে নাজিব রাজাকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মামলার বিচারপ্রক্রিয়া চলছে। ওয়ানএমডিবি তহবিল থেকে প্রায় ৯ দশমিক ৯ মিলিয়ন ডলার আত্মসাতের পৃথক মামলায় ২০২০ সালে তিনি দোষী সাব্যস্ত হন। সে রায়ে তাঁর কারাদণ্ড হয় ১২ বছর। পরে সাজা কমিয়ে ছয় বছর করা হয়।

নাজিব রাজাক ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি হেরে যান। এরপর নানা অভিযোগে স্ত্রী রসমাহ মানসুরসহ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

Facebook Comments Box

Posted ১:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!