সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অনিকের স্বপ্ন সফলে পাশে দাঁড়াল সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   1559 বার পঠিত

অনিকের স্বপ্ন সফলে পাশে দাঁড়াল সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি

সংগৃহীত ছবি

তরুণ উদ্যোক্তা অনিকের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সামান্য একটুখানি সহায়তা। এই ক্ষুদ্র সহায়তাই এখন হয়ে উঠেছে তার স্বপ্নের বড় সম্বল। সামাজিক সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি (SHSS) দাঁড়িয়েছে অনিকের পাশে—বদলে দিচ্ছে তার জীবনের গল্প।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিকের সঙ্গে সরাসরি দেখা করে তাকে সহায়তা প্রদান করে সংগঠনটি। অনিক যখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন, তখনই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন—কীভাবে শুরু করবেন? সেই সময় পাশে এসে দাঁড়ায় SHSS। তাদের সহায়তায় অনিক আজ নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করতে পারছে বলে জানায়, যা একসময় কেবল কল্পনাই ছিল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনিকের একটি ক্ষুদ্র ব্যবসা চলছে। পাশাপাশি তিনি একটি ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রিও করছেন, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কথা প্রসঙ্গে অনিক বলেন, “এই সহযোগিতা আমার জীবনের অনেক বড় পাওয়া। এখন অন্তত পড়ালেখা আর থাকা-খাওয়ার খরচ চালাতে পারছি। আমার পণ্যে লাভ খুব সামান্য—৪০ থেকে ৫০ টাকা লাভ হলেই বিক্রি করে দিই, এতে করে আমার ব্যবসা সচল থাকে।”

অনিকের ব্যবসায় আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তার একটি বাইসাইকেল। কোনো হলে লুঙ্গি, চাদর বা মশারির প্রয়োজন জানালে তিনি দ্রুত নিজেই সাইকেল চালিয়ে পণ্য পৌঁছে দেন। এতে একদিকে যেমন সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হয়, তেমনি অনেকে তাকে দেখে সরাসরি কিনেও ফেলেন পণ্য।

SHSS-এর মনিটরিং অফিসার বলেন, “আমাদের সমাজে এমন অনেক তরুণ আছেন, যারা শুধু সুযোগের অভাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। তাদের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে—আপনারা এগিয়ে আসুন, এই তরুণদের হাত ধরে দেশকে এগিয়ে নিতে সাহায্য করুন।”

এই সহায়তা শুধু অনিকের নয়—সমাজের বহু অনিকের স্বপ্নপূরণের পথে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

manchitronews.com |

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!