রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজন আটক

  |   শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   486 বার পঠিত

চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজন আটক

সংগৃহীত ছবি

আমেরিকার জনপ্রিয় ডানপন্থী ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন। তাঁর বয়স ২২ বছর। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিশ্চিত করেছে, হত্যাকাণ্ডের ৩৩ ঘণ্টা পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে রবিনসনকে ইউটায় গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে স্নাইপার দিয়ে গুলি করে চার্লি কার্ককে হত্যা করা হয়। একটি মাত্র গুলিতেই ঘটনাস্থলে প্রাণ হারান কার্ক। ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা পলাতক ছিলেন অভিযুক্ত। এর মধ্যে হত্যায় ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করে এফবিআই এবং একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। ছবিতে কালো পোশাক, সানগ্লাস ও টুপি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়।

অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ‘আমাদের কাছে উচ্চ মাত্রার নিশ্চয়তা আছে যে, সঠিক ব্যক্তিকেই ধরা হয়েছে।’ কার্কের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে ট্রাম্প জানান, তরুণ ভোটারদের রিপাবলিকান পার্টির দিকে টানতে বড় ভূমিকা রেখেছিলেন কার্ক। তিনি বলেন, ‘কার্ক নির্বাচনে বিশাল প্রভাব রেখেছেন।’ এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ১১ হাজারেরও বেশি সূত্র যাচাইয়ের পর দ্রুত সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ফরেনসিক প্রমাণও ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে।

ইউটা গভর্নর স্পেনসার কক্স জানান, কার্কের ভক্তদের রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ‘এখানে শুধু একজন দায়ী, আর সেই ব্যক্তি এখন হেফাজতে রয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে মামলা হবে।’ তিনি তরুণ প্রজন্মকে বিভাজন নয়, সংলাপের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

জানা গেছে, রবিনসনের রুমমেট কর্তৃপক্ষকে ডিসকর্ড অ্যাপে তাঁর কিছু বার্তা দেখান। সেখানে অস্ত্র সংগ্রহ, বনে রাইফেল লুকিয়ে রাখা, গুলি লোড করা, স্কোপ ব্যবহার এবং পোশাক পরিবর্তনের বিষয়ে লেখা ছিল।ইউটা গভর্নর কক্স নিশ্চিত করেছেন, রবিনসন একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত এখনো চলমান।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!