সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে, অভিযোগ ছাত্রদল সভাপতির

  |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   572 বার পঠিত

জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে, অভিযোগ ছাত্রদল সভাপতির

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের লোকজন অবস্থান নিচ্ছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ডাকসু নির্বাচনের ভোট গণনার সময় এ অভিযোগ দেন।

তিনি বলেন, ‘আমরা দুপুর থেকে জানতে পেরেছি, জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্নারে অবস্থান নিয়েছেন। তাদের অবশ্যই নাশকতা কিংবা ষড়যন্ত্র বা কোনো উদ্দেশ্য রয়েছে। এটা তো জামায়াত-শিবিরের ভোটিং না। আমরা যদিও জানতে পেরেছি, টিএসসিতে ভোট দিতে এসে গুপ্ত সংগঠন, অর্থাৎ জামায়াতের কেউ ধরা পড়েছেন এবং দেখলাম, বাগছাসের কেউ কেউ তাদের পাকড়াও করেছে। এ রকম বেশ কিছু অভিযোগ আগে থেকে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা দুপুর থেকে দেখেছি, জামায়াত-শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছে। আমরা ঢাবি প্রশাসনের কাছে জবাব চাই, তারা কেমন ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছে যেখানে দুপুরের পর থেকে জামায়াত-শিবিরের লোকজন চারপাশে অবস্থান নিয়েছে।’

বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে উল্লেখ করে রাকিব বলেন, ‘আমি প্রক্টর স্যারকে জানালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চারপাশে লোকজন আছে কি না? এত বড় জমায়েতের তিনি না জানলে বিষয়টি খুবই দুঃখজনক।’  ছাত্রদল সভাপতি বলেন, ‘এখানে যদি সাংঘর্ষিক কিছু হয় তাহলে আপনাকে ও ভিসি স্যারকে দায়িত্ব নিতে হবে। আমরা ভিসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।’

Facebook Comments Box

Posted ২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

manchitronews.com |

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!