মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে”

  |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   447 বার পঠিত

“বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে”

ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। ক্ষমতায় গেলে বিএনপি শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।’ নিখোঁজ সদস্যদের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।

সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসে না।’

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!