



| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 570 বার পঠিত

ফাইল ছবি
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে দল-বদল নিয়ে গুঞ্জন চলছেই। একবার শোনা গেল ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে তিনি সৌদি আরবে যাবেন। পরে জানা গেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পেতে আগ্রহী। এখন শোনা যাচ্ছে, এমিকে দলে নেওয়ার কথা ভাবছে পিএসজি।
মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছাড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। আর্জেন্টিনার ৩২ বছর বয়সী এই গোলকিপার এখনই ইউরোপ ছাড়তে চান না। ওয়েবসাইট গোল বলছে, পিএসজি তাদের বর্তমান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে নিয়ে দ্বিধায় ভুগছে। বিকল্প হিসেবে মার্তিনেজকে দলে নিতে চাইছে তারা।

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
manchitronews.com | Staff Reporter


