শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপে সাকিবের নাম!

  |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   439 বার পঠিত

এশিয়া কাপে সাকিবের নাম!

ফাইল ছবি

জাতীয় দলে নেই, দেশের মাঠেও দেখা যায় না তাকে বহুদিন। তবুও এশিয়া কাপের প্রোমোতে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান! গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী এমনকি শুভাকাঙ্খিরাও।

সেই তালিকায় আছেন সাকিব আল হাসানও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে তিনি দেশে ফিরছেন না। এতে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব। শুধু তাই নয়, চলতি বছরের সেপ্টেম্বরে আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে তাই তার খেলার সম্ভাবনা নেই। তাছাড়া, এবারের আসর হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যে ফরম্যাট থেকে সাকিব আগেই অবসর নিয়েছেন।

তবে মাঠে না থাকলেও সাকিব থাকছেন পর্দায়। সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও আছেন সেই প্রোমোতে। সাকিব, বুমরাহ, গিলদের সেই প্রোমোতে সবচেয়ে বড় তারকা বলা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ২০২৫ এশিয়া কাপ। অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে ১৩ মার্চ লিটন-তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!