বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি ফুটবলের ‘পেলে’ সুলেইমান নিহত

  |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   493 বার পঠিত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি ফুটবলের ‘পেলে’ সুলেইমান নিহত

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক খেলোয়াড় সুলেইমান আল-ওবেইদ (৪১) ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দক্ষিণ গাজা উপত্যকায় অবরুদ্ধ রাফাহ’য় মানবিক সহায়তার অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় দখলদার বাহিনী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, আল-ওবেইদের পাঁচ সন্তান ছিল। তিনি ফিলিস্তিনি ফুটবলের ‘পেলে’ নামে পরিচিত ছিলেন। তার ক্যারিয়ার শুরু হয় খাদামাত আল-শাতি ক্লাবে। এরপর তিনি অধিকৃত পশ্চিম তীরে আল-আমারি ইয়ুথ সেন্টার ক্লাবে যোগ দেন এবং পরে গাজা স্পোর্টস ক্লাবে খেলেন।

‘প্যালেস্টাইনের পেলে’ নামে খ্যাতি পাওয়া ওবেইদকে গাজায় জন্ম নেয়া সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হত। ২০১৬ ও ২০১৭ সালে গাজার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। ২০২৩ এর অক্টোবর পর্যন্ত খেলা চালিয়ে গেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১০০টিরও বেশি গোল করেছেন। ২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন ওবেইদ। ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্ব এবং ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বেও জাতীয় দলের হয়ে অংশ নিয়েছিলেন তিনি।

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে আরও জানিয়েছে, ‘এখন পর্যন্ত আমাদের ফুটবল পরিবারের শহীদের সংখ্যা ৩২১-এ পৌঁছেছে, যাদের মধ্যে খেলোয়াড়, কোচ, প্রশাসক, রেফারি এবং বোর্ড সদস্যরাও রয়েছেন।’

এই হত্যাকাণ্ড ইসরাইলের পক্ষ থেকে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর চালানো গণহত্যায় আরেকটি উদাহরণ, যা টানা ২২ মাস ধরে চলছে এবং যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নীরবতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। দখলদার বাহিনীর হাতে ওবেইদ নিহত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্সের কিংবদন্তি এরিক ক্যান্টনা। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, আর কতোদূর পর্যন্ত আমরা তাদের গণহত্যা চালাতে দেব? একই পোস্টে তিনি মুক্ত ফিলিস্তিনের আশাবাদও ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!