শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডুলকার-দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন রোহিত-কোহলি

  |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   377 বার পঠিত

টেন্ডুলকার-দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন রোহিত-কোহলি

ভারতের দুই ক্রিকেট কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমে ভেঙে দিলেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দীর্ঘদিনের রেকর্ড। সিরিজের উদ্বোধনী ম্যাচে তারা একসঙ্গে ভারতের জার্সিতে ৩৯২তম আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। এর মাধ্যমে তারা টেন্ডুলকার-দ্রাবিড় জুটির ৩৯১ ম্যাচের রেকর্ডকে ছাড়িয়ে যান। রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিয়া টস জিতে বোলিং নেওয়ার পর নিশ্চিত হয় যে রোহিত ও কোহলি দুজনেই একাদশে আছেন।

কোহলির এটি ছিল ক্যারিয়ারের ৩০৬তম ওয়ানডে ম্যাচ এবং রোহিতের ২৭৭তম। এ ম্যাচেই তারা একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন ৩৯২তম বার।
এর আগে ভারতের জুটিদের মধ্যে সর্বোচ্চ ৩৯১ ম্যাচ খেলার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের। ১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দুই কিংবদন্তি ব্যাটার একসঙ্গে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছিলেন ৩৯১ ম্যাচ।

টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ২০১৩ সালে, দ্রাবিড় বিদায় নেন ২০১২ সালে।
ভারতের শীর্ষ পাঁচ জুটি

রোহিত শর্মা –বিরাট কোহলি : ৩৯২ ম্যাচ
শচীন টেন্ডুলকার –রাহুল দ্রাবিড় : ৩৯১ ম্যাচ
রাহুল দ্রাবিড় –সৌরভ গাঙ্গুলি : ৩৬৯
শচীন টেন্ডুলকার –অনিল কুম্বল : ৩৬৭
শচীন টেন্ডুলকার –সৌরভ গাঙ্গুলি: ৩৪১

আন্তর্জাতিক ক্রিকেটে জুটি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার। দুই জন একসঙ্গে খেলেছেন ৫৫০টি আন্তর্জাতিক ম্যাচ।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!