



| বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 449 বার পঠিত

৪৩০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়া সফরের সময় বালির সৈকতে তিনি এই বাঞ্জি জাম্প করেন। খবর জিও নিউজের। এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অনুসারীদের কার্যত চমকে দিয়েছেন। এছাড়া জাকির নায়েক তার বাঞ্জি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।
৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কের জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালির এক সৈকতে একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়।

Posted ৮:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
manchitronews.com | Staff Reporter


