মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৪৩০ ফুট উঁচু থেকে জাম্প দিলেন জাকির নায়েক!

  |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   448 বার পঠিত

৪৩০ ফুট উঁচু থেকে জাম্প দিলেন জাকির নায়েক!

৪৩০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়া সফরের সময় বালির সৈকতে তিনি এই বাঞ্জি জাম্প করেন। খবর জিও নিউজের। এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অনুসারীদের কার্যত চমকে দিয়েছেন। এছাড়া জাকির নায়েক তার বাঞ্জি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।

৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কের জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালির এক সৈকতে একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়।

এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন এবং এসব শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন বলেও দেখা গেছে। এছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন।
Facebook Comments Box

Posted ৮:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!