বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

  |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে ধানমন্ডির একটি জিম থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করেছিলেন। অভিযোগে নাম আসা অপর দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

গ্রেফতারের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!