রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে ওয়াইসির হুঁশিয়ারি, বললেন, ‘আমাদের কাছে ব্রহ্মস আছে’

  |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   509 বার পঠিত

পাকিস্তানকে ওয়াইসির হুঁশিয়ারি, বললেন, ‘আমাদের কাছে ব্রহ্মস আছে’

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বলেছেন, পাকিস্তানি নেতার ‘বাজে কথা বলা উচিত নয়’। সঙ্গে ব্রহ্মস (ভারতীয় ক্ষেপণাস্ত্র) সতর্কতাও দিয়েছেন তিনি।

ভারতের দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে ওয়াইসি বলেছেন, ‘আমাদের কাছে ব্রহ্মস আছে। তার (শেহবাজ শরিফ) এই ধরনের বাজে কথা বলা উচিত নয়। তিনি একটি দেশের প্রধানমন্ত্রী। এই ধরনের ভাষা ভারতের ওপর প্রভাব ফেলবে না।’

ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি বলেন, ‘শত্রু (ভারত) পাকিস্তান থেকে এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না। তারা আমাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল। যদি এমন পদক্ষেপের চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা তারা ভুলতে পারবে না।’আন্তর্জাতিক চুক্তির অধীনে পাকিস্তান তার অধিকারের সাথে আপস করবে না বলেও জানান শেহবাজ শরিফ। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পাকিস্তানের নেতৃত্বের বিশিষ্ট ব্যক্তিদের সিন্ধু চুক্তি সংক্রান্ত নানা মন্তব্যের মধ্যেই এসব কথা বলেন শেহবাজ।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!