সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আমন্ত্রণ

  |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   462 বার পঠিত

খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আমন্ত্রণ

ফাইল ছবি

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না।তাদের পক্ষে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে উপস্থিত থাকবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।  ছাত্রদলের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Facebook Comments Box

Posted ১০:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!