সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলে ফেরার খবরে স্বস্তিবোধ করছেন খালেদা জিয়া

  |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ছেলে ফেরার খবরে স্বস্তিবোধ করছেন খালেদা জিয়া

তারেক রহমানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তিবোধ করছেন খালেদা জিয়া। ছেলে দেশে ফেরার খবরটি কয়েক দিন আগে বিএনপির চেয়ারপারসনকে জানান তাঁর পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দীর্ঘদিন পর সন্তানের দেশে ফেরার খবরটি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) শুয়েই পেয়েছেন। এক মাস ধরে তিনি এখানে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, ‘চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে ভালো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে স্বস্তিবোধ করছেন তিনি।’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, বিএনপির চেয়ারপারসন এখনও সিসিইউতেই আছেন। আরেকটু শারীরিক উন্নতি হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে। উনার শারীরিক অবস্থার আপাতত অবনতি হয়নি, এটাই ভালো লক্ষণ।

মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য বলেন, উনার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। উনি চিকিৎসা সফলভাবে গ্রহণ করতে পারছেন।
এদিকে, গত শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। পরে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাঁকে নেওয়া হয় সিসিইউতে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি ৩০ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় বদল আনছে।

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!