সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই’

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   436 বার পঠিত

‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই’

সংগৃহীত ছবি

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ চলছে। রোববার বেলা আড়াইটার দিকে তার বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক নেতারাও মঞ্চে রয়েছেন। রাকিবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এদিকে সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই শাহাবাগে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন তারা। দলীয় নিষেধ থাকলেও দিতে থাক স্লোগান। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় শাহাবাগ ও এর আশেপাশের রাস্তা।  সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!