রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেব-সানি লিওনের ভিডিও ভাইরাল!

  |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   358 বার পঠিত

দেব-সানি লিওনের ভিডিও ভাইরাল!

ধূমকেতু নিয়ে বাংলা সিনেমা প্রেমিদের কাছে এখন বেশ আলোচনায় দেব-শুভশ্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রেম ভাঙার দশ বছর পর সিনেমায় এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকরা। সময়টা ভালো উপভোগ করছেন দেব-শুভশ্রী ভক্তরা। ঠিক এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে বলিউডের বেবিডল খ্যাত সানি লিওনের সঙ্গে রোমান্টিক ডান্স করছেন দেব।

এদিকে দেবের জনপ্রিয়তা এখন বেশ তুঙ্গে। তার ওপর বি-টাউনের নায়িকা সানি লিওনের ক্রেজও কিছু কম নয়। তাই দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে। দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

তবে এটা সাম্প্রতিক কোনো ভিডিও নয়। চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। সেটাই নতুন করে আবারও আলোচনার সৃষ্টি করেছে। ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি লিওন। ওই সময় দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। অনুষ্ঠানটিতে বিচারকের আসনে ছিলেন দেব। এ সময় সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতোমধ্যে বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকে দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুলধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাতের টিজার। যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সবাইকে মুগ্ধ করেছে। পূজার সময় মুক্তি পাবে রঘু ডাকাত

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!