শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে শাকিব খান লিখলেন-‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা’

  |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   559 বার পঠিত

বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে শাকিব খান লিখলেন-‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা’

আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তাঁকে। আওয়ামী লীগ দীর্ঘদিন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ আগস্টকে ঘিরে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা নানা উপায়ে শোক প্রকাশ করছেন-ছবি, লেখা ও স্মৃতিচারণের মাধ্যমে। শোবিজ অঙ্গনের তারকারাও সেই তালিকায় আছেন।

শুক্রবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লেখেন-‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

শাকিব খান কখনোই সরাসরি কোনো রাজনৈতিক দলীয় ব্যানারে যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। চলতি মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ২:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!