রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলংকায় সমুদ্র সৈকতে কী করছেন অভিনেত্রী টয়া!

  |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   510 বার পঠিত

শ্রীলংকায় সমুদ্র সৈকতে কী করছেন অভিনেত্রী টয়া!

সংগৃহীত ছবি

বিনোদন জগতের মডেল, নৃত্যশিল্পী ও টেলিভিশন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া যিনি মূলত নাটক ও ধারাবাহিকের পাশাপাশি কাজ করে থাকেন। বিজ্ঞাপন ছাড়াও অভিনেত্রী স্বল্পদৈর্ঘ্য সিনেমাতেও কাজ করেছেন। তবে অনেক দিনই ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি। জানা গেছে, বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কথা চলছে, শিগগিরই নতুন কাজ নিয়ে ফিরবেন বলে জানান অভিনেত্রী। তবে এ মুহূর্তে টয়া অবসরে ঘুরছেন শ্রীলংকায় সমুদ্রসৈকতে।

সমুদ্রসৈকতে দাঁড়ানো বিভিন্নভাবে পোজ দিয়ে বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন টয়া। তা দেখে নেটিজেনরা বেশ খুশি হয়েছেন। এর আগেও শ্রীলংকার অন্য সৈকতে ঘুরে বেড়ানোর ছবি তিনি পোস্ট করেছিলেন। এবার দিলেন আহানগামা সৈকতে ঘুরে বেড়ানোর ছবি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে টয়া লিখেছেন—‘ফ্রম ক্যাসল টু কুল’।

নতুন পোস্ট করা ছবিগুলো বেশ পছন্দ করেছেন টয়ার ভক্ত-অনুরাগীরা। অনেকেই শুভকামনা জানিয়েছেন তাকে। এখন পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে সাড়ে পাঁচ হাজারের বেশি। ছবি দেখে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ভালোবাসা অবিরাম।’ আরেকজন নেটিজেন  লিখেছেন— ‘খুব সুন্দর লাগছে।’

উল্লেখ্য, মুমতাহিনা টয়া ১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙামাটিতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম মুমতাহিনা চৌধুরী টয়া। তবে তিনি টয়া নামেই বহুল পরিচিত। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা স্কুলশিক্ষিকা। দুই বোনের মাঝে টয়া ছোট। টয়া ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।

ব্যক্তিগত জীবনে টয়া বিবাহিত। তার প্রেমিক অভিনেতা সায়েদ জামান শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণের সময় শাওনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।

Facebook Comments Box

Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!