



| রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 481 বার পঠিত

সংগৃহীত ছবি
নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। তবে এখন আর অভিনয়ে নেই তিনি। পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি একটা সময় তমালিকা সিনেমাতেও অভিনয় করেছেন। স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তমালিকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে গ্রহণ করেছেন। শনিবার সকালে সামাজিক মাধ্যমে সেই স্মৃতি তুলে ধরেছেন তিনি।
সে সময়ের একটি স্মৃতিময় মুহূর্তের ছবি পোস্ট করে তমালিকা লিখেছেন, ‘আপনার হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০০০ সাল, অনেক বছর, ২৫ বছর। কিন্তু এই সম্মানটা এই মুহূর্তটা একজন অভিনেত্রী হিসেবে আজও আমি তা মনে লালন করি।’ বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘বিএনপি চেয়ারপার্সন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া। আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা।

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
manchitronews.com | Staff Reporter


