শুক্রবার ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিরুদ্ধে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ সানাই মাহবুবের

  |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   666 বার পঠিত

স্বামীর বিরুদ্ধে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ সানাই মাহবুবের

স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে মামলা করলেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব। যৌতুকের অভিযোগ এনে মামলা করেছেন তিনি। বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে বাদী হয়ে এ মামলা করেন সানাই মাহবুব।

মামলার ব্যাপারে সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানিয়েছেন, ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সানাই মাহবুব। টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। আদালত তার জবানবন্দি নিয়ে আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ২৭ মে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবার থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেয়া হয়। যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে বলে বাদীকে তার পরিবার থেকে টানা এনে দেয়ার জন্য বলা হয়। বাদী তার নিজের জমানো ১২ লাখ টাকা এবং বাবার কাছ থেকে ৭ লাখসহ মোট ১৯ লাখ টাকা এনে দেন। কিন্তু বাদীর স্বামী আবূ সালেহ মূসা এই টাকা নষ্ট করেন।

এরপর ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য বাদীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন আবূ সালেহ মূসা। তিনি আবার স্ত্রী সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু এই টাকা দিতে অসম্মতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় আসামি। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের করে দেন। দাবি করা হয়, ২২ লাখ টাকা না দিলে সংসার করবেন না। মোটা অঙ্কের টাকা নিয়ে অন্য কাউকে বিয়ে করার হুমকি দেন।

এ ব্যাপারে সানাই মাহবুবের পরিবার আবূ সালেহ মূসাকে বোঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার অনুরোধ জানায়। গত ১২ মে তিনি সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। সেখানে কথাবার্তার একপর্যায় ফের ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান তিনি। অন্য জায়গায় বিয়ে করারও হুমকি দেন।

এরপর আবূ সালেহ মূসার সঙ্গে যৌতুকবিহীন সংসার করার জন্য সানাই মাহবুব একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন উল্লেখ করেন মামলার অভিযোগে।

এছাড়া গত ৭ ও ২২ জুলাই সংসার করবেন জানিয়ে আবূ সালেহ মূসাকে লিগ্যাল নোটিশ পাঠান সানাই মাহবুব। কিন্তু আসামি ৭ জুলাইয়ের লিগ্যাল নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন। আর গত ৩১ জুলাই বাদীর বাসায় গিয়ে বলেন, শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি আর তা গ্রহণ করব না এবং যৌতুক বাবদ আমার দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসারও করব না।

Facebook Comments Box

Posted ৩:০২ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!