সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

  |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বুধবার মধ্যরাত বা শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। বৃহস্পতিবার ঢাকার কাতার দূতাবাস সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে পৌঁছেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. Cai Jianfang-এর নেতৃত্বে টিমটি বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন।

এর আগে, চার সদস্যের একটি চীনা দল হাসপাতালে প্রবেশ করলেও পরবর্তীতে আরও চিকিৎসক যোগ হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয়। বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!