সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে এভারকেয়ারে রিচার্ড বিলি

  |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   197 বার পঠিত

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে এভারকেয়ারে রিচার্ড বিলি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি এসেছেন। তিনি ইতোমধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান ডা. রিচার্ড বিলি। এর পর তিনি এভারকেয়ার হাসপাতালে যান বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, খালেদা জিয়ার সুস্থতার জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা গ্রহণের শারীরিক সক্ষমতা এখনও তাঁর রয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। গত মাসের শেষের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় তাঁকে।

গত ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। পরে গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে রাখা হয় নিবিড় পরিচর্চায়। একই সঙ্গে হাসপাতালের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।তারপরও প্রতিদিনের মতো আজ বুধবার সকালেও হাসপাতালের সামনে ভিড় করেছেন নেতা-কর্মীরা। তারা দোয়া করছেন প্রিয় নেত্রীর সুস্থতায়।

গতকাল মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন। তিনি বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে। কোনো রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে সংযম প্রদর্শনের করতে হবে।’

এছাড়া খালেদা জিয়ার সুস্থতায় যেসব বন্ধু রাষ্ট্র আন্তরিকতা দেখিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!